ছায়ানটের পর এবার বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত উদীচীর কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।